এসআইবিএলের শাখা বিয়ানীবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিলেটের দক্ষিণ বিয়ানীবাজারে সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) শাখা উদ্বোধন করা হয়েছে। এটি প্রতিষ্ঠানটির ১১৬তম শাখা। ব্যাংকের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মেজর (অব.) ডা. মো. রেজাউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান। এ ছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।