এসআইবিএলের সঙ্গে মাস্টারকার্ডের যাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহকদের কার্ড সেবায় সর্বোচ্চ সুবিধা দিতে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এবং মাস্টারকার্ড যৌথভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ উপলক্ষে ঢাকায় এসআইবিএলের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সহিদ হোসেনের কাছে লাইসেন্স ডকুমেন্ট হস্তান্তর করেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। এই পার্টনারশিপের ফলে মাস্টারকার্ডের কার্ড ইস্যুর ক্ষেত্রে প্রিন্সিপাল মেম্বারের ভূমিকায় থাকবে এসআইবিএল। বিজ্ঞপ্তি