প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ১২৬তম শাখা টাঙ্গাইল শহরের বড় কালীবাড়ি সড়কের আদালতপাড়ায় উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক নার্গিস মান্নান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুর রহমান, পরিচালক মো. আবদুর রাজ্জাক ও মো. আবুল বাশার ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এম এম ফরহাদ। বিজ্ঞপ্তি