এসআইবিএলের ১৪ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য ১৪ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ এপ্রিল সকাল ১০টায় গলফ গার্ডেন, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৩১ মার্চ।প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ দশমিক ১৫ টাকা, প্রতি শেয়ারের প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১৪ দশমিক শূন্য ৫ টাকা এবং প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৭ দশমিক ২১ টাকা।