এসআইবিএলের ১৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) সম্প্রতি অনুষ্ঠিত ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ১৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. রেজাউল হক। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান। বিজ্ঞপ্তি।