এসইউবি ও প্র্যাকটিক্যাল অ্যাকশনের সমঝোতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এবং দ্য প্র্যাকটিক্যাল অ্যাকশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ‘মাস্টার্স রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম, ২০১৬-১৭’-এর ওপর এই সমঝোতা স্মারক উপলক্ষে প্র্যাকটিক্যাল অ্যাকশনের ধানমন্ডি কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমঝোতা স্মারকে সই করেন এসইউবির পাবলিক হেলথ বিভাগের হেড ও সহযোগী অধ্যাপক নওজিয়া ইয়াসমিন এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান। বিজ্ঞপ্তি।