এসইএলের ৩১ বছর পূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণ ও আবাসনশিল্পে ৩১ বছর অতিক্রম করল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)। এ উপলক্ষে রাজধানীর পান্থপথে এসইএলের প্রধান কার্যালয়ে গতকাল শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ। আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আউয়ালসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।