এসইএলের ৩২ বছর পূর্তি অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) ৬ ডিসেম্বর নির্মাণ ও আবাসন শিল্পে ৩২ বছরের দীর্ঘ পথ অতিক্রম করে। এ উপলক্ষে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম পান্থপথে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও আলোকিত মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আরও উপস্থিত ছিলেন এসইএলের ব্যবস্থাপনা পরিচালক এবং রিহ্যাব ও বিএসটিকিউএমের সাবেক সভাপতি মো. আবদুল আওয়াল, এসইএলের উপব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম জহিরুল হক, পরিচালক (টেকনিক্যাল) মো. আনোয়ার হোসেন, পরিচালক এ কে এম আবদুল্লাহ, স্থপতি এ কে এম আবদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।