এসইজেডের জমি ন্যায্যমূল্যে চান ব্যবসায়ীরা
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) বিনিয়োগের জন্য ন্যায্যমূল্যে জমি বরাদ্দ দিতে হবে। একই সঙ্গে সেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুতের পাশাপাশি সহনীয় মূল্যে গ্যাস ও বিদ্যুৎ দেওয়া নিশ্চিত করতে হবে। ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং স্থানীয় ও বিদেশি বিনিয়োগ’ নিয়ে আয়োজিত সভায় ব্যবসায়ী নেতারা এসব কথা বলেছেন। তাঁরা আরও বলেছেন, ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা চালাতে পারেন, সে জন্য দীর্ঘমেয়াদি গ্যাস ও বিদ্যুতের মূল্য নির্ধারণ করতে হবে। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই গতকাল বৃহস্পতিবার আলোচনা সভাটির আয়োজন করে। ঢাকায় এফবিসিসিআইয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, পরিচালক হাসিনা নেওয়াজ, মুনতাকিম আশরাফ, কোহিনুর ইসলাম প্রমুখ। এতে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।