এসইসি থেকে জিয়াউল হককে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জিয়াউল হক খন্দকারকে প্রত্যাহার করা হয়েছে।পরবর্তী পদায়নের জন্য তাঁর চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আজ রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আজ ১৫ মে থেকে এই প্রজ্ঞাপন কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী আনোয়ারুল হক স্বাক্ষর করেছেন।