এসইসি সদস্য আনিসুজ্জামানকে পদত্যাগ করতে বলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য মো. আনিসুজ্জামানকে পদত্যাগ করতে বলা হয়েছে।আজ বুধবার সকালে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী টেলিফোনে তাঁকে পদত্যাগ করতে বলেন।আনিসুজ্জামান আজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের ইচ্ছায় যেকোনো সময় তিনি পদত্যাগ করতে প্রস্তুত আছেন।