এসইসিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ ও আপিল কর্তৃপক্ষ নির্ধারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজার-সংক্রান্ত তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সদস্য আমজাদ হোসেনকে আপিল কর্তৃপক্ষ হিসেবে নির্ধারণ করা হয়েছে।আজ মঙ্গলবার এসইসির নির্বাহী পরিচালক (প্রশাসন ও অর্থ) ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ বিষয়টি জানা গেছে।প্রসঙ্গত, সাইফুর রহমান এর আগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে জানতে চাইলে এসইসির পক্ষ থেকে আজ সংশ্লিষ্ট বিভাগের সচিব বরাবর পাঠানো এক পত্রের মাধ্যমে বিষয়টি জানানো হয়।