এসইসির অনাপত্তি পেলেন ১০ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার পরিচালক পদে নির্বাচনের জন্য ১০ জন প্রার্থী নিয়ন্ত্রক সংস্থার অনাপত্তিপত্র পেয়েছেন।গতকাল মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় আগ্রহী প্রার্থীদের সবাইকে অনাপত্তিপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর চার পরিচালক পদে নির্বাচনের জন্য যে ১০ জন আগ্রহী প্রার্থী অনাপত্তিপত্র পেয়েছেন তাঁরা হলেন—আবদুল হক, কাজী ফিরোজ রশীদ, এ এস শাহুদুল হক বুলবুল, মিনহাজ মান্নান ইমন, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ সাজেদুল ইসলাম, শরীফ আনোয়ার হোসেন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ হানিফ ভূঁইয়া ও হাবিব আবুল মোস্তাক। ডিএসই সূত্র জানায়, এ বছরই সংস্থাটির চার পরিচালকের মেয়াদ শেষ হচ্ছে। তাঁরা হলেন—বর্তমান সভাপতি শাকিল রিজভী, সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম ও আবদুল হক। এই চার পদে ১১ মার্চ সদস্যদের ভোটে নতুন পরিচালক নির্বাচিত হবেন। নিয়ম অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণের আগে প্রত্যেক প্রার্থীকে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনাপত্তিপত্র সংগ্রহ করতে হয়।