এসইসির ওয়েবে শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্তদের তালিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের তালিকা প্রকাশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির (www.secbd.org) ওয়েবসাইটের ইনভেস্টর ইনফরমেশন অপশনে গিয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের এ তালিকা পাওয়া যাবে। এসইসির প্রকাশিত তালিকায় নয় লাখ ৫৩ হাজার ৮৪৯ জনকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে প্রান্তিক ঋণ বা মার্জিন লোন নিয়ে যাঁরা বাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশাপাশি ঋণ না নিয়ে বিনিয়োগ করে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদেরও তালিকা রয়েছে।