এসইসির কর্মকর্তাদের সঙ্গে সেবির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্কভুক্ত দেশগুলোর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন ও ‘আন্তসীমান্ত লেনদেন’ বিষয়ে একটি সমীক্ষা চালিয়েছে ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। এরই অংশ হিসেবে সেবির দুজন কর্মকর্তা তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।এসইসি সূত্রে জানা যায়, ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে দুজন কর্মকর্তা সরব কুমার মালিক ও তথাগত বিশ্বাস ‘ক্রস বর্ডার ট্রানজেকশন অব ক্যাপিটাল অ্যামং সার্ক কান্ট্রিজ’-এর ওপর একটি সমীক্ষা চালিয়েছেন। এরই অংশ হিসেবে তাঁরা গত রোববার বাংলাদেশে আসেন। তাঁরা এসইসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, সেবির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ‘ক্রস বর্ডার ট্রানজেকশন অব ক্যাপিটাল অ্যামং সার্ক কান্ট্রিজ’-এর ওপর কাজ করছেন। তাঁরা এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।