এসইসির দশ বছরের মহাপরিকল্পনা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার উন্নয়নে ১০ বছরের মহাপরিকল্পনা প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল সোমবার রাতে এসইসির ওয়েবসাইটে মোট ২৭ পৃষ্ঠার এই মহাপরিকল্পনা প্রকাশ করা হয়েছে। এতে সাতটি ধাপে মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়েছে, যার মধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা রয়েছে। এ ছাড়া এর মধ্যে মোট ৮৫টি বিষয় তুলে ধরা হয়েছে। চলতি বছর থেকে শুরু হওয়া পরিকল্পনা বাস্তবায়নের জন্য ২০২২ সাল পর্যন্ত ধরা হয়েছে। এসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।এসইসি সূত্র জানায়, এসইসির গৃহীত মহাপরিকল্পনা মোট চার ধাপে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে প্রথম ধাপে একই বাস্তবায়নযোগ্য, দ্বিতীয় ধাপে স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলো ২০১৩ ও ২০১৪ সালের মধ্যে বাস্তবায়নযোগ্য, মধ্যমেয়াদী পরিকল্পনা ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে বাস্তবায়ন করার হবে বলে মহাপরিকল্পনায় উল্লেখ করা হয়।এ ছাড়া সাতটি ক্যাটাগরিতে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে, বাস্তবায়ন বিন্যাস, আইন ও রেগুলেটরি উদ্যোগ, বন্ড বাজার নিয়ে উদ্যোগ, আর্থিক বাজার পরিকাঠামো উদ্যোগ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী উদ্যোগ, ডেরিভেটিভস ও সুরক্ষাকরণে উদ্যোগ ও কর-সংক্রান্ত উদ্যোগ।এ ব্যাপারে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, পুঁজিবাজারের উন্নয়নে ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করেছে এসইসি। সর্বসাধারণের অবগতির জন্য এ মহাপরিকল্পনা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।