এসইসির নতুন চেয়ারম্যান খায়রুল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান হিসেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান এম খায়রুল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ রফিকুল করিম এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাঁকে এ নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক।খায়রুল হোসেনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌগজং উপজেলার গাওদিয়ায়। তিনি আজ বিকেল চারটায় এসইসিতে চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন।