এসইসির প্রস্তাব নাকচ করেছে ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শেয়ারধারীদের ক্ষতিপূরণ দেওয়ার শর্তে এমজেএল বাংলাদেশ লিমিটেডের তালিকাভুক্তির জন্য এসইসির প্রস্তাব নাকচ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই বলছে, কোম্পানি আইনের যে ধারা অনুযায়ী ক্ষতিপূরণের নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেই ধারাতে এ ধরনের কোনো সুযোগ নেই।এ ব্যাপারে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম প্রথম আলোকে জানান, গত ২১ মার্চ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এমজেএলের তালিকাভুক্তির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ডিএসইতে চিঠি পাঠায়। এতে কোম্পানি আইনের ৫৭-এর ২(সি) ধারার কথা উল্লেখ বলা হয়, প্রাথমিক শেয়ারধারীরা তালিকাভুক্তির ছয় মাসের মধ্যে শেয়ার বিক্রি করে ক্ষতিগ্রস্ত হলে কোম্পানির তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।কিন্তু আইন পরামর্শকের মতামতের ভিত্তিতে ডিএসই নিশ্চিত হয়েছে ওই ধারা অনুযায়ী ক্ষতিপূরণের কোনো সুযোগ নেই। ডিএসইর এ মতামতই এসইসিকে লিখিতভাবে জানানো হবে।