এসইসির বিরুদ্ধে রিটের সম্ভাব্য শুনানি রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী রোববার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনার বিরুদ্ধে হাইকোর্টে করা রিটের অবশিষ্ট শুনানি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।মোতাহার হোসেন বলেন, আজ সকালে রিটের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে আদালতের কার্যক্রম না চলায় শুনানি হচ্ছে না। আজকের কার্যতালিকায় এ বিষয়টি প্রথমেই ছিল। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী রোববার প্রথমেই এই রিটের শুনানি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এর আগে গতকাল বুধবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে এ-সংক্রান্ত দুটি রিটের শুনানি হয়। বাকি দুটি রিটের শুনানি আজ হওয়ার কথা ছিল। তবে প্রধান বিরোধী দলের ডাকা হরতালের কারণে আজ শুনানি হচ্ছে না।পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে গত ২২ নভেম্বর নির্দেশনা জারি করে এসইসি। ওই নির্দেশনা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে কয়েকজন পরিচালক চারটি রিট দায়ের করেন।