এসইসির সঙ্গে অর্থ মন্ত্রণালয় যুক্ত থাকবে না: অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আগামী অর্থবছর থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কোনো কাজে অর্থ মন্ত্রণালয় সম্পৃক্ত থাকবে না।’ আজ রোববার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট বৈঠকে অর্থমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে উভয় স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে শেয়ারবাজারে নতুন কোনো কর আরোপ না করা, বিনিয়োগকারীদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক না করা এবং শেয়ারবাজারে কালো টাকা সাদা করার প্রস্তাব করা হয়।বৈঠকে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন, ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, ডিএসইর সভাপতি শাকিল রিজভী, সিএসইর সভাপতি ফখরউদ্দিন আলী আহমদসহ ডিএসই ও সিএসইর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।