এসইসির সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জও পক্ষভুক্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম শেয়ারধারণের বিষয়ে এসইসির জারি করা নির্দেশনার বিরুদ্ধে সম্প্রতি তালিকাভুক্ত একাধিক কোম্পানির পরিচালকদের উচ্চ আদালতে দায়ের করা রিটে এসইসির সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জও পক্ষভুক্ত হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং দুই স্টক এক্সচেঞ্জের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে গতকাল বিকেলে এই সিদ্ধান্ত হয়েছে।এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংস্থাটির সব সদস্য এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান উপস্থিত ছিলেন।বৈঠকে উপস্থিত সূত্র জানায়, ইতিমধ্যে এসইসির নির্দেশনার বিরুদ্ধে আদালতে যে কটি রিট হয়েছে, সেগুলোর প্রতিটিতে ডিএসই ও সিএসই পক্ষভুক্ত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।দুই স্টক এক্সচেঞ্জের আইনজীবীর মাধ্যমে এ ব্যাপারে আদালতে আবেদন জানানো হবে।