এসইসির সদস্য আনিসুজ্জামানের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য মো. আনিসুজ্জামান পদত্যাগ করেছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে তিনি এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে এসইসি সূত্রে জানা গেছে। অবশ্য গত বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে তাঁকে পদত্যাগ করতে বলা হয়।প্রসঙ্গত, পুঁজিবাজারে সাম্প্রতিক কারসাজি তদন্তে গঠিত কমিটি এসইসি পুনর্গঠনের সুপারিশ করে। এরই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল এসইসি পুনর্গঠনের ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এরপর গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী এসইসির দুই সদস্য ইয়াসিন আলী ও আনিসুজ্জামানকে পদত্যাগ করতে বলেন। এর পরিপ্রেক্ষিতে আনিসুজ্জামান গতকাল পদত্যাগ করেন। কিন্তু ইয়াসিন আলী আপাতত পদত্যাগ করবেন না বলে সচিবকে জানিয়ে দিয়েছেন বলে জানা গেছে।