এসইসির সদস্য ইয়াসিন আলী পদত্যাগ করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য ইয়াসিন আলী পদত্যাগ করেছেন। আজ সোমবার বেলা পৌনে তিনটার দিকে তিনি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব শফিকুর রহমান পাটোয়ারীর কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে এসইসি সূত্রে জানা গেছে।৩ মে মঙ্গলবার শফিকুর রহমান পাটোয়ারি ইয়াসিন আলীকে অর্থ মন্ত্রণালয়ে ডেকে নিয়ে বৈঠক করেন। এ সময় শফিকুর রহমান তাঁকে পদত্যাগ করতে বলেন। পরের দিন তিনি একাধিকবার মোবাইল ফোনে ইয়াসিন আলীকে পদত্যাগ করতে বলেন। অবশেষে আজ ইয়াসিন আলী পদত্যাগ করলেন। এর আগে গতকাল রোববার এসইসির আরেক সদস্য আনিসুজ্জামান পদত্যাগ করেন।প্রসঙ্গত, পুঁজিবাজারে কারসাজি তদন্তে গঠিত কমিটি এসইসি পুনর্গঠনের সুপারিশ করে। এরই পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৩০ এপ্রিল এসইসি পুনর্গঠনের ঘোষণা দেন।