এসইসির সদস্য ইয়াসিন আলীকে পদত্যাগ করতে বলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য ইয়াসিন আলীকে পদত্যাগ করতে বলা হয়েছে।আজ মঙ্গলবার বিকেল চারটায় ইয়াসিন আলীকে অর্থ মন্ত্রণালয়ে ডাকা হয়। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী তাঁর সঙ্গে বৈঠক করেন।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওই বৈঠকে ইয়াসিন আলীকে পদত্যাগ করতে বলা হয়েছে। এ ছাড়া কাল সকাল ১০টায় এসইসির আরেক সদস্য আনিসুজ্জামানকে অর্থ মন্ত্রণালয়ে ডাকা হয়েছে।এ ব্যাপারে ইয়াসিন আলী জানান, তিনি পদত্যাগ করতে প্রস্তুত। সরকার যেদিন চাইবে, সেদিনই তিনি পদত্যাগ করবেন।অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী বলেন, দ্রুততম সময়ের মধ্যে এসইসির সদস্যদের পদত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সদস্য নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।