এসইসির সামনে বিনিয়োগকারীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণ ও স্থিতিশীলতা ফেরানোর লক্ষে ১৩ দফা দাবিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সামনে মানববন্ধন করছেন বিনিয়োগকারীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফেডারেশন অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেসটরস ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এ সময় এসইসির চেয়ারম্যানের কাছে ১৩ দফা দাবির প্রস্তাবনা দেন সংগঠনটির নেতারা।দাবিগুলোর মধ্যে রয়েছে— বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখা, মার্জিন ঋণের সুদ মওকুফ করা, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে জরুরি ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের ঘোষণা দেওয়া, বিএবির তহবিল গঠনে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা, বাংলাদেশ ফান্ডের আকার বৃদ্ধি করা, জীবন বিমা ফান্ড ও মিউচুয়াল ফান্ডের উদ্বৃত্ত টাকা বাজারে বিনিয়োগ, বাজারে স্থিতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংকের সিএসআর ও এসএলআরের হার কমানো, দায়িত্বশীল ব্যক্তিদের অযাচিত মন্তব্য থেকে বিরত থাকা, ডিএসই ও সিএসইর পরিচালনা পর্ষদকে ডিমিউচুয়ালাইজেশন করা ও লেনদেন নিষ্পত্তি হওয়ার সময়সীমা টি+২ কার্যকর করা।