এসইসির ২সিসি ক্ষমতা চ্যালেঞ্জ করে পাঁচটি রিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২সিসি ক্ষমতাকে চ্যালেঞ্জ করে পাঁচটি রিট হয়েছে উচ্চ আদালতে। গতকাল মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এসব রিট দায়ের করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, প্রাইম ফিন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালকদের পক্ষে এসব রিট দায়ের করা হয়। রিটগুলো গ্রহণ করে আদালত তা নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।