এসএইচআর গ্রুপের ৩০তম বর্ষপূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাফিজুর রহমান গ্রুপ অব কোম্পানির (এসএইচআর গ্রুপ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি উদ্যাপিত হয়েছে।এ উপলক্ষে ঢাকার একটি মিলনায়তনে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বদরুল আলম। এতে বক্তব্য দেন কোম্পানির চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশের পাপিয়া সারোয়ার এবং কলকাতার হৈমন্তি শুক্লা, সৈকত মিত্র, অন্তরা চৌধুরী, স্বগত দে ও অমিত গাঙ্গুলী সংগীত পরিবেশন করেন।এসএইচআর গ্রুপ ১৯৮১ সালে যাত্রা শুরু করে। এই গ্রুপের অধীনে বর্তমানে নয়টি কোম্পানি আছে। বিজ্ঞপ্তি।