এসএএসের উদ্যোগে ব্যাংকিং বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিং খাতে ঝুঁকি, জালিয়াতি রোধ ও গ্রাহকের সঙ্গে যোগাযোগ-সংক্রান্ত বিষয় নিয়ে এক কর্মশালা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালা আয়োজন করে ব্যবসা-সংক্রান্ত সফটওয়্যার ও সেবাপ্রতিষ্ঠান এসএএস। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। উপস্থিত ছিলেন এসএএস ইন্ডিয়ার ভাইস চেয়ারম্যান এবং বোর্ড মেম্বার এবং সাউথ ইস্ট এশিয়ার রিজিওনাল ডিরেক্টর সুদীপ্ত কে সেন, এসএএস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর নশিন কেগালওয়ালা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব সিকিউরিটিজ মার্কেটসের পরিচালক সন্দ্বীপ ঘোষ। বিজ্ঞপ্তি।