এসএম ইনারী উদ্যোক্তা মেলায় ব্র্যাক ব্যাংকের অংশগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসএম ইনারী উদ্যোক্তা মেলায় অংশ নিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ঢাকার বেইলি রোডে মহিলা সমিতি প্রাঙ্গণে ‘ব্যাংকার-এসএম ইনারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী ২০১৭’ শীর্ষক এ মেলার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি গত সোমবার অনুষ্ঠানটির উদ্বোধন করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের এসএমই গ্রাহক মা টেইলার্সের স্বত্বাধিকারী দীপা আক্তারকে ঋণের চেক হস্তান্তর করা হয়। মেলা চলবে ১১ মার্চ পর্যন্ত। বিজ্ঞপ্তি