এসএমই অর্থায়ন মেলা নভেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএমই অর্থায়ন মেলা-২০১৪। রাজধানীর সোনারগাঁও হোটেলে ১২ নভেম্বর দুই দিনব্যাপী এই মেলা শুরু হবে। মেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এসএমই ঋণ প্রকল্প প্রদর্শনের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী, ঋণ বিতরণ, ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগকরণ, গোলটেবিল বৈঠক ও সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া মেলায় এসএমই ব্যাংকিং পুরস্কার দেওয়া হবে। গত বছরের এসএমই ঋণ কার্যক্রমের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হবে। এ জন্য ২৩ অক্টোবরের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আবেদন করতে পারবে। বাণিজ্য ডেস্ক