ব্র্যাক ব্যাংকের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর করপোরেট গভর্নেন্স অ্যান্ড ফাইন্যান্স স্টাডিজ (সিসিজিএফএস) দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) অর্থায়নের আর্থসামাজিক প্রভাব ও অবদান মূল্যায়নে একটি ব্যাপকভিত্তিক গবেষণা পরিচালনা করবে।এ ব্যাপারে ব্র্যাক ব্যাংক লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিসিজিএফএসের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ ও সিসিজিএফএসের চেয়ারম্যান এম এ বাকী খলিলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী উপস্থিত ছিলেন।দেশজুড়ে ব্র্যাক ব্যাংকের এসএমই গ্রাহকদের ওপর এই নিরীক্ষাধর্মী গবেষণাটি চালানো হবে। এম এ বাকী খলিলীর নেতৃত্বে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি গবেষক দল নিরীক্ষাধর্মী এই গবেষণাটি পরিচালনা করবে।মোহাম্মদ এ (রুমী) আলী বলেন, ‘আমাদের (ব্যাংকারদের) মনে রাখতে হবে যে অর্থায়নের সিদ্ধান্তগুলো ব্যক্তি, সমাজ, পরিবেশ ও সর্বোপরি অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলে। সে জন্য ব্যাংকগুলোর উচিত দায়িত্বের সঙ্গে কাজ করা এবং অন্যান্য স্টেকহোল্ডারের ওপর তাদের সিদ্ধান্তের প্রভাব জেনে রাখা। বিজ্ঞপ্তি।