এসএমই ঋণের আবেদন বাংলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ প্রদানের জন্য পৃথক আবেদনপত্র বাংলায় প্রণয়ন করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ আবেদন ফরমের মাধ্যমে ঋণের আবেদন জমা নিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ–সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসএমই খাতের বিশেষ করে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতের সব উদ্যোক্তার সুবিধার্থে বাংলা ভাষায় প্রণীত স্বতন্ত্র আবেদনপত্র সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে ব্যবহার করতে হবে। আবেদনপত্রটি সহজলভ্য করতে এর প্রিন্ট শাখায় রাখতে হবে এবং ওয়েবসাইটে আপলোড করতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের প্রস্তুত করা বাংলা ভাষায় প্রণীত আবেদনপত্রও সংযুক্ত করা হয়েছে।