এসএমই ও কৃষিঋণ বিষয়ে নোয়াখালীতে মতবিনিময় সভা
নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ ও এসএমই নীতিমালা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।চৌমুহনী অডিটোরিয়ামে সম্প্রতি এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় এ অঞ্চলে ব্যবসারত ৩৫টি ব্যাংকের শাখাপ্রধান ও প্রতিনিধিরা যোগ নেন।সভায় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শন বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল বাশার কৃষিঋণ নীতিমালা ও কর্মসূচি এবং যুগ্ম পরিচালক দীপংকর ভট্টাচার্য এসএমই নীতিমালা ও কর্মসূচি বিষয়ে আলোচনা করেন।এতে সভাপতিত্ব করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চৌমুহনী শাখার ব্যবস্থাপক সালাহ উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দিদারুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট জে এম বখতিয়ার, এসএমই বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. মোনাব্বির আহম্মেদ খান, ইসলামী ব্যাংকের চৌমুহনী শাখার প্রধান এ এন এম নজরুল বারি, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শাখাপ্রধান মনির আহম্মেদ, বাংলাদেশ উন্নয়ন ব্যাংকের শাখাপ্রধান হুমায়ুন কবির প্রমুখ।ব্যাংকগুলোর শাখাপ্রধানদের প্রতি কোনো রকম হয়রানির শিকার না হয়েই প্রকৃত কৃষকেরা যাতে ঋণ পান, সেদিকে লক্ষ রাখার আহ্বান জানানো হয়।