এসএমই খাতকে এগিয়ে নেওয়ার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনৈতিক উন্নয়ন মোটা দাগে ব্যবসা-বাণিজ্যের ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) আছে বড় ভূমিকা। ফলে ক্ষুদ্র ও মাঝারি অনুশীলন বা এসএমপি এই শিল্পকে এগিয়ে নিতে সহায়তা করবে।

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। আইসিএবির মিলনায়তনে গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সবুর খান।

সম্মেলনে সভাপতিত্ব করেন আইসিএবির সভাপতি মো. আবদুস সালাম। বক্তব্য দেন আইসিএবির সহসভাপতি মো. শওকত হোসেন, মো. ফারুক প্রমুখ। এতে মূল প্রবন্ধ পাঠ করেন আইসিএবির সাবেক সভাপতি এম ফরহাদ হোসেন।