এসএমই খাতে অর্থায়ন নিয়েশ্রীমঙ্গলে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূবালী ব্যাংক গত শনিবার ‘এসএমই খাতে অর্থায়ন ও বিনিয়োগ-নীতিমালা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে।এতে ব্যাংকের মৌলভীবাজার জেলার ১৬টি শাখার ব্যবস্থাপক ৩২ জন কর্মকর্তা অংশ নেন।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রধান মো. মামুন বখ্ত। ব্যাংকের শ্রীমঙ্গল শাখার সহকারী মহাব্যবস্থাপক রতন কুমার শীলের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বড়লেখা শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. শামসুল হক, মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আইন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মুজিবুর রহমান ও প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম।মো. মামুন বখ্ত জানান, ২০১১ সালের মে মাস থেকে চলতি ২০১২ সালের মার্চ মাস পর্যন্ত মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পূবালী ব্যাংকের ৩৩টি শাখা এসএমই উদ্যোক্তাদের মধ্যে ৭৫ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এসব ঋণ আদায়ের হার ৯৯ দশমিক ৯০ ভাগেরও বেশি।