এসএমই খাতে উদ্যোক্তা অনুসন্ধান বিষয়ে বগুড়ায় এবি ব্যাংকের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবি ব্যাংক লিমিটেডের বগুড়া শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ‘এসএমই খাতে উদ্যোক্তা অনুসন্ধান’ শীর্ষক এক মতবিনিময় সভা স্থানীয় একটি মোটেলে অনুষ্ঠিত হয়।ব্যাংকের প্রধান কার্যালয়ের এসএমই বিভাগের প্রধান ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালক ছিলেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার উপমহাব্যবস্থাপক মনোজ কান্তি বৈরাগী। এ ছাড়া সভায় বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান, বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার যুগ্ম পরিচালক মর্তুজ আলী এবং এবি ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বগুড়া অঞ্চলের এসএমই উদ্যোক্তাদের সঙ্গে ঋণের বিষয় ছাড়াও এসএমই খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।