এসএমই খাতের উন্নয়নে পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে নেওয়া নানা কর্মসূচি আরও সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন সংস্থাটির সাধারণ পরিষদের সদস্যরা। ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই পরামর্শ দেওয়া হয়। রাজধানীর ফার্মগেটে দ্য ডেইলি স্টার সেন্টারের মিলনায়তনে গতকাল শনিবার এ সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ইহসানুল করিম বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত পরিচালকেরা এসএমই ফাউন্ডেশনের মূলধন বাড়ানোর প্রস্তাব করেন। সভায় ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে নতুন তিনজন পরিচালককে মনোনয়ন দেওয়া হয়।

বিজ্ঞপ্তি