এসএমই খাতের উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডি-৮ সদস্যভুক্ত দেশগুলোর ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে (এসএমই) বিরাজমান সম্ভাবনা কাজে লাগাতে সম্মিলিত উদ্যোগ গ্রহণে একমত হয়েছেন সদস্যরাষ্ট্রগুলোর শিল্পমন্ত্রীরা। এ লক্ষ্যে দেশগুলো দ্রুত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।
মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত পঞ্চম ডি-৮ শিল্পমন্ত্রী সম্মেলনের সমাপনী অধিবেশনে গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।
বাংলাদেশ, তুরস্ক, ইরান, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া ডি-৮ জোটের সদস্য। সম্মেলনে ওই সব দেশের শিল্পমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের ফাঁকে আমির হোসেন আমু মিসরের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তারেক কাবিল এবং তুরস্কের বাণিজ্য উপমন্ত্রী হাসান আলী সেলিকের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।