এসএমই খাতের বিকাশে বিশেষগুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতের দ্রুত বিকাশের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে। এই লক্ষ্যে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের কাজ করছে।‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে প্রতিযোগিতামূলক করতে কারিগরি সহায়তার মাধ্যমে উদ্দীপ্তকরণে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় শিল্প মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিল্পোন্নয়নের মাধ্যমে দারিদ্র্য ও বৈষম্য হ্রাসকরণের লক্ষ্যে সমন্বিত সেবা’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার দুই দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক এ বি এম খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেট ও বিওআই বিশেষজ্ঞ ডব্লিউ বি কেলিস।শিল্পমন্ত্রী জানান, বাস্তবায়নাধীন এ প্রকল্পটি এসএমই খাতের দ্রুত উন্নয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। প্রকল্পটি বাস্তবায়নে উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্ভাব্য সব সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।কর্মশালায় জানানো হয় যে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় প্রায় ২০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির মাধ্যমে এসএমই খাতের উন্নয়নের লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও খাতটিতে অর্থায়নে দেশের ব্যাংকিং-ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়িক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের সেবা কর্মসূচির উন্নয়নের ব্যবস্থা রয়েছে।প্রকল্পের আওতায় কৃষি প্রক্রিয়াকরণ, প্রাকৃতিক আঁশ, চামড়া, প্লাস্টিক, হালকা প্রকৌশল শিল্প, ইলেকট্রনিক, আসবাবপত্র ও টেক্সটাইল খাতের এসএমই উদ্যোক্তাদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়িক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যেমন—বণিক সমিতি, নির্বাচিত শিল্প খাত ও গুচ্ছভিত্তিক সংগঠনগুলোর মধ্যে ৬৫ লাখ ইউরো গ্রান্ট স্কিম বিতরণ এবং তদারক করা হবে।দুই দিনব্যাপী এই কর্মশালায় এসএমই খাতের উদ্যোক্তা, সংশ্লিষ্ট খাতের সংগঠন ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।