প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএমই ফাউন্ডেশনের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে ভারতের ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ করপোরেশন লিমিটেড (এনএসআইসি)। সংস্থাটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রবীন্দ্রনাথের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিব উল্লাহর সঙ্গে বৈঠক করেছে। ওই সময়ই দুই পক্ষ সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে সম্মত হয়েছে। ঢাকার কারওয়ান বাজারে এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে ফাউন্ডেশনের এমডি সৈয়দ মো. ইহসানুল করিম, এনএসআইসির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক প্রলয় দে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি