এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

এসএমএ ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হয়েছে। এতে বলা হয়, গত ১০ মার্চ কিডনিজনিত বিভিন্ন জটিলতার চিকিৎসার জন্য কে এম হাবিব উল্লাহ কলকাতায় যান।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহ'র মৃত্যুতে শোক জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব কে এম আলী আজম এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম ।