এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি ও সিইও রেজওয়ানুল কবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ রেজওয়ানুল কবীর সম্প্রতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি দেশি-বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ পদে প্রায় ২০ বছর কর্মরত ছিলেন।জনাব কবীর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া থেকে বিজ্ঞানশাস্ত্রে স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। রেজওয়ানুল কবীর কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক, আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ও রয়েল কমনওয়েলথ সোসাইটির সদস্য। বিজ্ঞপ্তি।