এসএমই ফাউন্ডেশনের বার্ষিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত শনিবার অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীতে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ২০১২-১৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ। সভা পরিচালনা করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ইহসানুল করিম।
এসএমই ফাউন্ডেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচির আরও সম্প্রসারণের পরামর্শ দেন সাধারণ পরিষদের সদস্যরা। বিশেষ করে, নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তিতে বিদ্যমান ব্যাংকিং সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান আশা করেন তাঁরা।
সভায় অতিরিক্ত শিল্পসচিব মো. ফরহাদ উদ্দিন, বিটাকের মহাপরিচালক মো. আবদুল মতিন, এফবিসিসিআইয়ের সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপণন বিভাগের অধ্যাপক রাজিয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ দেশের এসএমই খাতের সম্প্রসারণ ও উন্নয়নের ক্ষেত্রে যেকোনো পরামর্শ দিয়ে অবদান রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।