এসএমই ফাউন্ডেশনের বার্ষিক সাধারন সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের পঞ্চম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত এই সভায় ফাউন্ডেশনের চেয়ারপারসন আফতাব উল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবিরসহ পরিচালনা পর্ষদ ও সাধারণ পর্ষদের সদস্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক এম কামাল উদ্দিন, তৌফিক আহমেদ চৌধুরী, ফখরুল ইসলাম, নাসরীন আউয়াল, পারভীন মাহমুদ, আবদুর রাজ্জাক, আশীষ কুমার পাল, শেখ আবদুস সোবহান, রোকেয়া আফজাল রহমান, মিকাইল শিপার, ফাহমিদা খাতুন, এনায়েত হোসেন, শহিদুল ইসলাম হেলাল, কামরুল ইসলাম, আবদুল করীম, শাহাবুদ্দীন আহমেদ, জালাল আহমেদ, মহাপরিচালক ফজলুল আহাদ, এহসানুল হক, সুকোমল সিংহ চৌধুরী, সাফকাত হায়দার, শাহিদা বেগম, সাবরীনা ইসলাম, মঞ্জুলিকা চাকমা, মনোয়ারা তালুকদার ও মোহাম্মদ সদর আলী উপস্থিত ছিলেন। সভায় এসএমই খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচির আরও সম্প্রসারণের পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তিতে বিদ্যমান ব্যাংকিং সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান আশা করেন বক্তারা। সভায় ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ২০১০ সালের বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।