এসএমই ফাউন্ডেশনের ১০৫টি প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকার তরুণ-তরুণীদের এ বছরও প্রশিক্ষণ দেবে এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) ফাউন্ডেশন। এবার ঢাকাসহ সারা দেশে ১০৫টি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে সংস্থাটি। প্রতিটি কর্মসূচিতে ২৫ থেকে ৩০ জন অংশ নিতে পারবেন। অর্থাৎ এ বছর সব মিলিয়ে ৩৭টি বিষয়ের ওপর প্রায় তিন হাজার জন প্রশিক্ষণ পাবেন। কর্মসংস্থানের মাধ্যমে যাতে দারিদ্র্য বিমোচন হয়, সেই লক্ষ্য নিয়েই এসএমই ফাউন্ডেশন এসব প্রশিক্ষণের আয়োজন করছে। প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত নারী-পুরুষেরাও এসব প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। কখন, কোন জেলায়, কী বিষয়ের ওপর প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে তা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানানো হবে। এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইটে কিংবা ফাউন্ডেশনে সরাসরি (০১৭১১৯৭২৩২৩, ০১৭১৩০৬৬৭১২) ফোন করেও এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এসএমই ফাউন্ডেশন এ পর্যন্ত সারা দেশে ৫ হাজার ৯০৮ জনকে প্রশিক্ষণ দিয়েছে। এর প্রায় ৭০ শতাংশই নারী।
বিজ্ঞপ্তি