এসএমই ব্যবসায় পরিকল্পনা নিয়ে প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দ্বিতীয়বারের মতো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) জন্য ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে এসএমই ফাউন্ডেশন।
এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, আগ্রহী উদ্যোক্তাদের ২৫ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতার ফরম সংগ্রহ ও পূরণ করে ফাউন্ডেশনের কার্যালয়ে জমা দিতে হবে। ফাউন্ডেশনের কার্যালয় কিংবা এর ওয়েবসাইটে (www.smef.org.bd) ফরম পাওয়া যাবে।
কমপক্ষে এসএসসি উত্তীর্ণ যেকোনো বাংলাদেশি নাগরিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি এবং এ-সংক্রান্ত তথ্য এই নম্বরে ০১৭২৪১৬৬৭২৭ কিংবা এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে যোগাযোগ করে জানা যাবে।