এসএমই ব্যাংকিংয়ে সুবিধা বাড়াল স্ট্যানচার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) চাহিদা মেটাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তার এসএমই ব্যাংকিং অফারগুলো আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে।গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এসএমই ব্যাংকিংয়ের বৈশ্বিক প্রধান ক্রিস্টোফার ডেলো; স্ট্যানচার্ট বাংলাদেশের মহাব্যবস্থাপক (এসএমই ব্যাংকিং) হাসান রশীদ; বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় স্ট্যানচার্টের কনজিউমার ব্যাংকিংয়ের প্রধান সন্দীপ বোস এবং দক্ষিণ এশিয়ায় স্ট্যানচার্টের এসএমই ব্যাংকিংয়ের মহাব্যবস্থাপক রাজীভ চালিশগায়োঙ্কার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।