এসএমই মেলা শুরু হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারে আজ শুক্রবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় এসএমই মেলা-২০১৪’ শুরু হচ্ছে।
পাঁচ দিনের এ মেলার আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন। মেলা চলবে ৮ এপ্রিল পর্যন্ত।
মেলায় ঢাকাসহ বিভিন্ন বিভাগ, জেলা ও প্রত্যন্ত অঞ্চলের এসএমই প্রতিষ্ঠানের ১৫০টি স্টল থাকবে। এতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও হালকা প্রকৌশল পণ্য; কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত পণ্য, প্লাস্টিক ও সিনথেটিকস, ফ্যাশনওয়্যার পণ্য প্রদর্শিত হবে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।