প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী কয়েক মাসে দেশজুড়ে এসএমই মেলা আয়োজন করবে এসএমই ফাউন্ডেশন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) পণ্যের বাজার সৃষ্টি, প্রচার ও প্রসারের লক্ষ্যেই এমন পরিকল্পনা করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থাটি। ফাউন্ডেশন বলছে, জাতীয় পর্যায়ে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে সপ্তাহব্যাপী এসএমই মেলা করা হবে। আর তিন দিন করে পর্যায়ক্রমে দেশের সাতটি বিভাগে অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ের মেলা। এর মধ্যে ২৩-২৫ অক্টোবর রংপুরে, ২০-২২ নভেম্বর রাজশাহীতে, জানুয়ারিতে কক্সবাজারে, মার্চে যশোর ও বরিশাল, এপ্রিলে সিলেট ও গোপালগঞ্জে আঞ্চলিক এসএমই মেলা আয়োজন করা হবে। বিভাগীয় পর্যায়ের বাইরে শুধু পার্বত্য অঞ্চলে উৎপাদিত এসএমই পণ্য নিয়ে রাঙামাটিতে আরও একটি মেলা আয়োজন করা হবে আগামী ডিসেম্বরে।