প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান জাতীয় এসএমই মেলা ২০১৭-এর মেয়াদ এক দিন বাড়িয়েছে আয়োজক এসএমই ফাউন্ডেশন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত বুধবার শুরু হওয়া এ মেলা শেষ হওয়ার কথা ছিল আজ রোববার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেলাটি কাল সোমবার শেষ হবে। এসএমই ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মেলায় আসা ক্রেতা-বিক্রেতাদের চাহিদা ও অংশীজনদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশ থেকে ২০০টি এসএমই প্রতিষ্ঠান ২১৬টি স্টলে তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় অংশ নিচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। মেলায় কোনো প্রবেশমূল্য রাখা হয়নি। মেলায় পোশাক, চামড়াজাত পণ্য, হস্তশিল্প, হালকা প্রকৌশল, খাদ্যসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন এসএমই উদ্যোক্তারা।